শোক
আবদুল আজিজ মিয়া পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের আবদুল আজিজ মিয়া (৯০) গতকাল সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তেঁতুলিয়া থানার আজিজনগর গ্রামটি তাঁর নামানুসারেই হয়েছে। তাঁর মৃত্যুতে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মাহ্ফুজুল ইসলামদিনাজপুর শহরের মুক্তিযোদ্ধা ও ঠিকাদার মো. মাহ্ফুজুল ইসলাম (৫৬) গত শনিবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ রেজিনা ইসলামের স্বামী। গত রোববার বাদ আসর শহরের লালবাগ মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁকে লালবাগ গোরস্থানে দাফন করা হয়েছে। দিনাজপুর অফিস।