শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাধা বল্লভ সাহা রায়শেরপুরের প্রবীণ সংবাদপত্র এজেন্ট রাধা বল্লভ সাহা রায় (৮৬) গতকাল মঙ্গলবার দুপুরে শহরের গোপালবাড়ির বাসভবনে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। পঞ্চাশের দশকের শুরুর দিকে তিনি শেরপুরে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত প্রায় সব সংবাদপত্র ও বাংলাদেশ জীবন বীমা করপোরেশনের এজেন্ট ছিলেন। তাঁর জ্যেষ্ঠ ছেলে দেবাশীষ সাহা রায় প্রথম আলোর জেলা প্রতিনিধি। গতকাল সন্ধ্যায় শেরপুর পৌর শেরী মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। নিজস্ব প্রতিবেদক, শেরপুর হোসেন আহমেদতথ্য অধিদপ্তরের অতিরিক্ত হিসাবরক্ষণ কর্মকর্তা হোসেন আহমেদ (৫৬) গতকাল মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর সচিবালয়ের জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তথ্য বিবরণী।আবুল কালাম আজাদবরগুনা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ (৬২) গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বরগুনার পিপি ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে বরগুনার শহীদ গণকবরে দাফন করা হয়েছে। তাঁর ছোট ছেলে ইফতেখার আজাদ মান্না বরগুনা বন্ধুসভার সাধারণ সম্পাদক। নিজস্ব প্রতিবেদক, বরগুনাআবু হায়দারপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আবু হায়দার (৬৬) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বিকেলে তাঁকে মানিকগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাখাওয়াত হোসেন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পটুয়াখালী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।বেণীমাধব চৌধুরীব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর গ্রামের সাংবাদিক বেণীমাধব চৌধুরী (৫৫) গত সোমবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, মা এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বেণীমাধব দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার দেবের মামা।সৈয়দ নুরুজ্জামানরাফিদ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ নুরুজ্জামান (৭৬) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নুরুজ্জামান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের পরিচালক (অর্থ) সৈয়দ আসাদুজ্জামানের বাবা। চুয়াডাঙ্গার ভিমরুল্লায় অবস্থিত ফ্যাক্টরি প্রাঙ্গণে আজ বুধবার বেলা ১১টায় প্রথম এবং বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।