শোক
সৈয়দ নুরুজ্জামান চুয়াডাঙ্গার শিল্পপতি জামান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সৈয়দ নুরুজ্জামান (৮০) গত মঙ্গলবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ঢাকা ও চুয়াডাঙ্গার পৃথক তিনটি স্থানে জানাজা শেষে গতকাল বুধবার বাদ জোহর চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি সৈয়দ আবু রুশদ মতিনউদ্দিনমুক্তিযোদ্ধা ও লেখক সৈয়দ আবু রুশদ মতিনউদ্দিন (৯০) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার রাজধানীর সোবহানবাগ মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। মরহুমের কুলখানি কাল শুক্রবার বাদ মাগরিব বাড়ি-৮ সি/১, রাস্তা-১৪, স্নিগ্ধা অ্যাপার্টমেন্টে (সোবহানবাগ মসজিদের পশ্চিমে) অনুষ্ঠিত হবে। সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি একুশে পদকসহ (১৯৮১) বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার লাভ করেন। তাঁর মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। সৈয়দ সোহরাব আলীবরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ সোহরাব আলী (৬৬) গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে মরহুমের জানাজা শেষে নাঠৈ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।তৌফিক রেজাঢাকা ব্যাংক গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার তৌফিক রেজা (৩৪) গতকাল বুধবার রাজধানীর একটি বেসরকারি হাস-পাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। কাল শুক্রবার বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দেবপুর গ্রামে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।