শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমদা সুন্দরী রায়
এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহার দিদিমা প্রেমদা সুন্দরী রায় (১০৮) গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস করেছেন। তিনি তিন মেয়ে রেখে গেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।
ছিদ্দিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বড়কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান (৬৫) গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি মানবজমিন-এর কসবা প্রতিনিধি সজল আহমেদ খানের শ্বশুর। বিজ্ঞপ্তি।