শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনামুল হকসাবেক সংস্থাপন-সচিব মোহাম্মদ ইনামুল হক গত বুধবার রাতে এ্যাপোলো হাস-পাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর আরমানিটোলা আহমেদ বাওয়ানী একাডেমির মাওলানা মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সচিবালয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তার স্ত্রী দীনা হক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (উন্নয়ন ও সমন্বয়) হিসেবে কর্মরত। বিজ্ঞপ্তি। ইফতেখার উদ্দিন আহম্মেদময়মনসিংহের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ইফতেখার উদ্দিন আহম্মেদ (৭০) গত ২৪ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ গুলকিবাড়ী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য, বিভাগীয় সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। ময়মনসিংহ অফিস।আবদুল কাইয়ুম সরকারবঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ঢাকা ওয়াসা শাখার সভাপতি আবু সাতছার মো. জানের বাবা আবদুল কাইয়ুম সরকার (১০৭) গত ১৭ ফেব্রুয়ারি রাতে নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।আবদুর রহমানময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকতিয়া গ্রামের সমাজসেবক আবদুর রহমান (১১৬) গত বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ ডাকাতিয়া চৌরাস্তা গোরস্থানে দাফন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এমপি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ময়মনসিংহ অফিস।ডা. রওশন আরা বেগমঢাকা মেডিকেল কলেজের সাবেক প্রভাষক ডা. রওশন আরা বেগম (৭৫) গত ২১ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। একই দিন বাদ মাগরিব তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। আজ বাদ আসর তাঁর বাসভবনে (বাড়ি-১৮২, ব্লক-বি, রোড-১০, মিরপুর-১২) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।