শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল ইসলামরামগঞ্জের পত্রিকার হকার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৬০) গত বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গত বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কাজীরখিল গ্রামের ধন গাজী পাটোয়ারী বাড়িতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।মমিনুর রহমাননীলফামারী জেলার জলঢাকার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং জাপার নেতা মমিনুর রহমান (৫০) গতকাল শুক্রবার ভোরে হূদরোগে আক্রান্ত হয়ে গোলমুন্ডার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে পদকপ্রাপ্ত এবং টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। নীলফামারী প্রতিনিধি।