শোক
মোহাম্মদ মাসুমএভিন্স শিল্পগোষ্ঠীর নির্বাহী পরিচালক (অব.) মোহাম্মদ মাসুম (৬৪) গত শুক্রবার রাতে নীলফামারীর ডোমার উপজেলার নিজ গ্রাম খাটুরিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে শনিবার বাদ আসর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের কুলখানি আগামী পাঁচ মার্চ শুক্রবার বাদ জুমা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।সামসুল আরেফীনব্যাংকার সামসুল আরেফীন (৭৪) গত শুক্রবার সকালে রাজধানীর সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার নিজ বাসভবন, বাড়ি-৪০/বি, ফ্ল্যাট-বি/১, সড়ক-১১ (পুরাতন ৩৩) ধানমন্ডিতে বাদ আসর তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি সাহিত্যিক ও ভাষাসৈনিক আবুল কালাম সামসুদ্দিনের বড় ছেলে। বিজ্ঞপ্তি।কানিজ ফাতেমাঢাকা শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক কানিজ ফাতেমা (৪৭) গত শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মরহুমার নিজ বাসভবনে (বাড়ি-৬০, রোড-৮, পিসি কালচার হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর) আজ সোমবার বাদ মাগরিব তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।লক্ষ্মী গৌর হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের মুক্তিযোদ্ধা লক্ষ্মী গৌর (৬০) গত শনিবার সকালে পরলোকগমন করেছেন। ওই দিনই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।