শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ-আল-মাসুদপ্রাইম ব্যাংক লিমি-টেডের মতিঝিল শাখার অপারেশন ম্যানেজার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ-আল-মাসুদ (৪৫) গত ২৫ ফেব্রুয়ারি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে (১২) ও এক মেয়ে (৮) রেখে গেছেন। কিশোরগঞ্জের ভৈরবে গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে প্রাইম ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গভীরভাবে শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি। শাকিল আহমেদ চৌধুরীসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের আশকুড়ি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী শাকিল আহমেদ চৌধুরী (৫৫) গত রোববার রাত সাড়ে ১১টায় সিলেটের একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শাকিল আহমেদ চৌধুরী দৈনিক জনকণ্ঠ-এর সুনামগঞ্জ প্রতিনিধি এমরানুল হক চৌধুরীর মামা। সুনামগঞ্জ প্রতিনিধি।আলহাজ আমজাদ হোসেন গাইবান্ধার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মহিমাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কামালেরপাড়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ আমজাদ হোসেন আকন্দ (৭০) গতকাল সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।