শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইলুন নাহারবেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোর্শেদের মা লাইলুন নাহার (৭০) গত মঙ্গলবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। আজ বাদ আসর খুলনা আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি বিশিষ্ট অভিনেত্রী লুত্ফুন নাহার লতার মা। বিজ্ঞপ্তি।খান মো. দিদার বখশ্মাগুরা বুক সাপ্লাইয়ের মালিক খান মো. দিদার বখশ্ (১০৫) গত মঙ্গলবার রাতে মাগুরা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ আসর তাঁর হাসপাতালপাড়ার বাসভবনে দোয়া মাহফিল হবে। মাগুরা প্রতিনিধি।