শোক
মো. সিরাজুল ইসলামবাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিল উদ্দিনের শ্বশুর মো. সিরাজুল ইসলাম (৮১) গতকাল শনিবার ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে হকি ফেডারেশনের সব কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করেছেন। আগামী শুক্রবার মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এদিন বাদ আসর মরহুমের (১২/১৩ লালমোহন পোদ্দার লেন, ফরিদাবাদ, ঢাকা) বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মুক্তি চৌধুরী বিশিষ্ট নাট্যকার, গীতিকার, সুরকার ও অভিনেতা মুক্তি চৌধুরী (৫১) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর লেখা নৃত্যনাট্যগুলোর মধ্যে রয়েছে চন্দ্রাবতী, সখিনা, মহুয়া ও কমলা সুন্দরী ইত্যাদি। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর রচনা ও নির্দেশনায় একাধিক নাটক, নৃত্যনাটক বেতার ও টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জএরশাদ হোসেন মুক্তিযোদ্ধা এরশাদ হোসেন খাঁন চৌধুরী ওরফে হাবলু (৬২) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ রোববার সকাল নয়টায় সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে জানাজা শেষে কামাননগর সরকারি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা