শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনিথ চৌধুরীনাট্যাভিনেতা শামসুল আলম বকুলের স্ত্রী জেনিথ চৌধুরী গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। জানাজা শেষে গতকাল রোববার সন্ধ্যায় বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।খন্দকার মোহাম্মদ আকবরগ্রাফিক আর্টসের অবসরপ্রাপ্ত শিক্ষক টাঙ্গাইলের ধনবাড়ীর মরহুম খন্দকার মোতাসিম বিল্লাহর বড় ছেলে কলামিস্ট ও লেখক খন্দকার মোহাম্মদ আকবর (৮০) ৬ মার্চ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার সকালে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি পাঁচ মেয়ে ও এক বোন রেখে গেছেন। ১২ মার্চ শুক্রবার বাদ আসর ঢাকার মহাখালীর ৬৮ নম্বর আরজতপাড়ার নিজ বাসভবন ‘সোনালী’তে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। সফিয়র রহমানশফি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রামের লোহাগাড়ার সফিয়র রহমান (৭৫) গত শনিবার ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, সাত মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর লোহাগাড়া শফি প্লাইউড কমপ্লেক্স মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।মতিয়ার রহমান আমতলী রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং দৈনিক গণদাবীর আমতলী প্রতিনিধি জিয়া উদ্দিন সিদ্দিকীর মামা মতিয়ার রহমান তালুকদার (৫৮) গত শনিবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। আমতলী (বরগুনা) প্রতিনিধি