শোক
জিল্লুর রহমান খানদৈনিক সংবাদের ময়মনসিংহ ব্যুরো প্রধান ও বেসরকারি সংস্থা মাসলাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) ময়মনসিংহ জেলা প্রতিনিধি জিল্লুর রহমান খান গতকাল সোমবার ভোররাতে জেলা শহরের নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর মৃত্যুতে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান শোক প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি। মো. আব্দুস সাত্তারবাংলাদেশ পরিসংখ্যানবিদ সমিতির সাবেক সভাপতি ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ (অব.) মো. আব্দুস সাত্তার (৬৫) গত রোববার দিবাগত রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে মরহুমের লাশ তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলের নয়নসুখ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি