শোক
মো. দৌলত খানআখাউড়ার দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দৌলত খান (৭০) গত মঙ্গলবার রাতে পৌর শহরের দেবগ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। মরহুম দৌলত খান ১৯৬৬ সালের ২ মার্চ দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগ দেন। সম্প্রতি তিনি অবসরে যান। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এবং তাঁর সাবেক ছাত্রছাত্রীরা শোক প্রকাশ করেছেন। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মফিজুল ইসলামচাঁদপুরের শাহরাস্তির মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম (৬৫) গত মঙ্গলবার বিকেলে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলির নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। ওই দিন রাতে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।হাবিবুর রহমানরাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক হাবিবুর রহমান ওরফে হবি মাস্টার (৭০) গত মঙ্গলবার রাতে পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।মোহাম্মদ হোসাইনফরিদপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. হোসাইন (৮৩) গত মঙ্গলবার বিকাল চারটায় ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে শহরের আলীপুর গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ফরিদপুর অফিস।