শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেবালুল ইসলামঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাবা জেবালুল ইসলাম জেবেল (৮০) গত বৃহস্পতিবার রাতে শহরের পূর্ব চাঁদকাঠির নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা পূর্ব চাঁদকাঠির মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঝালকাঠি প্রতিনিধিডা. কে আহমেদফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিত্সক কে আহমেদ ওরফে কালা ডাক্তার (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কামারখালীর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থায় ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আমেরিকা-প্রবাসী ছেলে কাল রোববার ফরিদপুরে আসার পর কে আহমেদের দাফন সম্পন্ন হবে। ফরিদপুর অফিসডা. এমদাদুল হকসেবা ক্লিনিকের পরিচালক বিশিষ্ট চিকিত্সক এমদাদুল হক (৪৬) গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় হূদরোগে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের কাঁঠালবাগিচার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁকে ফরিকপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও স্বাচিপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ