শোক
ফাতেমা বেগমমো. জয়নাল আবেদীন খানের স্ত্রী ফাতেমা বেগম (৮০) গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, ছেলে, মেয়ে ও নাতি-নাতনী রেখে গেছেন। ১৭ মার্চ বুধবার মরহুমার নিজ বাসভবন ৮২/খ/২ দীননাথ সেন রোড, গেন্ডারিয়ায় বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল ওয়াদুদ গেদাজামালপুরের ভাষাসৈনিক ও প্রবীণ সংবাদপত্র এজেন্ট আবদুল ওয়াদুদ গেদা (৯০) গত শুক্রবার রাতে দাপুনিয়া গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী খোদেজা বেগমকে রেখে গেছেন। দাপুনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল শনিবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁর মরদেহ জামালপুর পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি ছিলেন নিঃসন্তান। জামালপুর প্রতিনিধি।হাবীবুর রহমান ভূঁইয়াকেরানীগঞ্জ উপজে-লার ভাওয়াল মনোহরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ও রাজধানীর সুমাইয়া একাডেমির অধ্যক্ষ মুহাম্মদ হাবীবুর রহমান ভূঁইয়া (৫৭) গত বৃহস্পতিবার হূদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মা, বাবা, স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে, পাঁচ বোন ও চার ভাই রেখে গেছেন। তাঁর নিজ গ্রাম ভাওয়াল মনোহরিয়ায় আটি ভাওয়াল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বাদ এশা জানাজা শেষে একই দিনে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় কেরানীগঞ্জ উপজেলার জয়নগর কবরস্থানে দাফন করা হয়। আজ রোববার বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি ভাওয়াল মনোহরিয়ায় কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি কেরানীগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ মতিউর রহমান ভূঁইয়ার বড় ছেলে। বিজ্ঞপ্তি। হরেকৃষ্ণ ঘোষখুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সকাল বেলা পত্রিকার খুলনা ব্যুরো প্রধান হরেকৃষ্ণ ঘোষ (৫৮) আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আনা হয়। সেখানে খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকেরা তাঁর মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে নগরের রূপসা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে আজ রোববার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে কেইউজের কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, খুলনা