শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল হককুমিল্লা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লার ওষুধ শিল্পপ্রতিষ্ঠান স্কাইল্যাব ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা নুরুল হক (৮৫) গতকাল রোববার বিকেলে শহরের রানীর বাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, নাতি-নাতনি ও অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে প্রথম জানাজা এবং বলরামপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা