শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া খাতুনরোকেয়া খাতুন (৭৩) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রা-জিউন)। তিনি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন শামসুদ্দীন আহমেদের স্ত্রী। কাল বুধবার বাদ আসর মরহুমার নিজ বাসভবনে (বাড়ি-১৪, সড়ক-৩৪, সেক্টর-৭, উত্তরা মডেল টাউন) তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।রহিমা বেগমসমাজকর্মী রহিমা বেগম (৪৪) গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি ভৈরব রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের স্ত্রী। নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় পর্ষদের সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব