শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসিবা পোখরাজ ঢাকার নবাবগঞ্জের সমাজসেবী হাসিবা পোখরাজ (৪৮) গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মুক্তিযোদ্ধা ও শিল্পপতি খন্দকার শামসুল আলম পোখরাজের স্ত্রী। কাল শুক্রবার তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কাল বাদ জুমা তাঁর নবাবগঞ্জের কোলাকোপার বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক আনোয়ারা বেগমজাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আশরাফউদ্দিন আহম্মেদ চুন্নুর মা আনোয়ারা বেগম (৮২) গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমহাট্টা জল্লারপাড় এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সাত ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার সকালে জানাজা শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি মং কি উলেফটেন্যান্ট কর্নেল (অব.) মং কি উ (৯০) গত রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কক্সবাজারের রামু উপজেলার এক সম্ভ্রান্ত রাখাইন পরিবারে তাঁর জন্ম। তিনি ১৯৭৩ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। আগামী শনিবার টেকনাফের হ্নীলা চৌধুরীপাড়া গ্রামে তাঁর শেষকৃত্যানুষ্ঠান হ েব। বিজ্ঞপ্তি আবদুল মোতালেব সরকারদৈনিক নয়া দিগন্ত-এর রায়গঞ্জ সংবাদদাতা আসাদুল আলমের বাবা আবদুল মোতালেব সরকার (৯০) গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি