শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধব চন্দ্র দাশরাঙামাটির পত্রিকার এজেন্ট মাধব চন্দ্র দাশ (৮৬) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মাধব চন্দ্র দাশ তাঁর রাঙামাটির বনরূপা এলাকার পত্রিকা ও বইয়ের দোকান ‘বই একাডেমী’তে বিকেল পাঁচটার দিকে হূদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাঙামাটির প্রথম সংবাদপত্র এজেন্ট এবং রাঙামাটি পুস্তক প্রকাশনী সমিতির সভাপতি ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।