শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ সাহেদ আলী
রোভার স্কাউট লিডার মোহাম্মদ সাহেদ আলী বাচ্চু (৫৪) ২১ জুলাই যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। কাল রোববার তাঁর মরদেহ ঢাকায় পৌঁছার কথা। বিজ্ঞপ্তি।
মঞ্জুর রহমান
কবি মঞ্জুর রহমান বাবু (৫৪) গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার পুঠিয়ার বানেশ্বর ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাজা এবং চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বিকেলে তাঁর মরদেহ মাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।