শোক
মনিরুল হকদারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মনিরুল হক (৭০) গতকাল সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আগামী বৃহস্পতিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আগামী শুক্রবার বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি এম এ খানমমাদরাসাতুল বানাতের প্রতিষ্ঠাতা আলহাজ এম এ খানম (৯০) গত ১৭ মার্চ নিজ বাসভবনে (৭৫- নয়াপল্টন, ঢাকা) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম জহুরুল হক মরহুমার স্বামী ও জনতা ব্যাংকের সাবেক ডিডিএম এ কে এম জাহেদুল হক তাঁর ছেলে। বিজ্ঞপ্তি।