শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজাফ্ফর হোসেন খানগণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মোজাফ্ফর হোসেন খান (৭৩) গতকাল শুক্রবার গুলশানের নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আগামীকাল রোববার বাদ আসর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি। আবদুল হালিম রঙ্গীলাবিশিষ্ট নৃত্য পরিচালক আবদুল হালিম রঙ্গীলা গতকাল শুক্রবার ভোররাত চারটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আবদুল হালিম রঙ্গীলা ক্ষমতার লড়াই, জবানবন্দি, জবরদস্ত, নয়া বাইদানী, মেলা, ঘাটের মাঝিসহ প্রায় ৫০টি চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন। ফকির লালন শাহ স্মৃতি সম্মাননা পদকসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ), জাতীয় যুব সাংস্কৃতিক সংস্থা, রঙ্গীলা নৃত্যকলা একাডেমি, নয়া দেশ পরিবার ও চলচ্চিত্র মঞ্চ-সংশ্লিষ্ট একাধিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।সাগির আহমেদজগন্নাথ কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) সাগির আহমেদ (৫৫) গতকাল শুক্রবার রাজধানীর বড় মগবাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আগামী সোমবার বাদ আসর ৬০৭/১ বড় মগবাজারে মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মো. তোতা মিয়াব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদ্বার গ্রামের মুক্তিযোদ্ধা মো. তোতা মিয়া (৬০) গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি