শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ শামসুল হুদা খুলনার দৈনিক রাজপথের দাবীর নির্বাহী সম্পাদক ও জন্মভূমির সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ শামসুল হুদা (৫৫) গত শুক্রবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল তাঁর গোবরচাকা এলাকার বাসভবনে যান। খুলনা প্রেসক্লাব চত্বরে শামসুল হুদার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংসদ নজরুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতা কর্মীরা। নিজস্ব প্রতিবেদক, খুলনা