শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলা মুস্তাফাবাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলি-ভিশনের কণ্ঠশিল্পী বুলা মুস্তাফা (৬৩) গত শনিবার রাতে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আজ মঙ্গলবার বাদ মাগরিব বারিধারার নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সামসুল হকসরকারের অবসরপ্রাপ্ত সহকারী সচিব ও মুক্তিযোদ্ধা সন্যামত সামসুল হক (৬৫) গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।