শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কায়ছার আলী শাহসান্তাহার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো. কামরুল হাসানের বাবা কায়ছার আলী শাহ (৮৫) গত সোমবার বিকেলে সান্তাহার শহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সান্তাহার বিপি উচ্চবিদ্যালয় মাঠে প্রথম ও বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি সান্তাহার শহরের পাশে ছাতনিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।সামসুল হক সেরনিয়াবাতবরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সেরনিয়াবাত (৬৫) ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গত সোমবার সকালে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন রাত ১০টায় মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সেরাল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।