শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহিদা ওসমানশিক্ষিকা ও লেখিকা শাহিদা ওসমান গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সাত সন্তান রেখে গেছেন। গত মঙ্গলবার তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। কাল শুক্রবার বাদ আসর তাঁর আত্মার মাগফিরাত কামনায় উত্তরার বাড়িতে (পার্ক ফিওনা, বাড়ি-১২, সড়ক-৩, সেক্টর-৭) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আসাদউদ্দিন আহমেদবেক্সিমকো টেক্স-টাইল লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আসাদউদ্দিন আহ-মেদ (৫২) গত সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গত মঙ্গলবার বাদ জোহর তাঁকে মিরপুর বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এ আর শামসুল ইসলামঅবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ আর শামসুল ইসলাম (৭৪) গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। চিরকুমার এ ব্যক্তিত্ব দুই ভাইসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৫৮ সালে পূর্ব পাকিস্তান জাতীয় ব্যাডমিন্টন চাম্পিয়ন ছিলেন তিনি। গতকাল বুধবার তাঁকে আরিফপুর সদর গোরস্তানে দাফন করা হয়েছে। পাবনা অফিস।মো. আবু তাহের মিয়াচাঁদপুরের শাহরাস্তির মুক্তিযোদ্ধা ফরিদউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু তাহের মিয়া (৮০) গতকাল বুধবার উপজেলার আয়নাতলী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।