শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজ উল ইসলাম

নীলফামারী জেলার ডোমার উপজেলা শহরের চিকনমাটি মহল্লার নিবাসী অবসরপ্রাপ্ত স্যানেটারি পরিদর্শক আজিজ উল ইসলাম (৮৫) গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর চিকনমাটি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ চিকনমাটি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।