শোক
সৈয়দা হোসনে আরাব্যাডমিন্টন ফেডা-রেশনের যুগ্ম সম্পাদক ও মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দা মরিয়ম তারেকের মা সৈয়দা হোসনে আরা বেগম গত বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ বেগম বাজারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার বাদ আসর ১২/১ আহসানউল্লাহ রোডের বাসভবনে মরহুমার কুলখানি হবে। বিজ্ঞপ্তি।শহীদ সাদির আকন্দ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শ্রীপুরের প্রথম শহীদ মৌলভী মো. সাদির আকন্দের ৩৯তম শাহাদতবার্ষিকী আজ ৩ এপ্রিল শনিবার। এ উপলক্ষে আজ সন্ধ্যায় কেওয়া আকন্দবাড়ী গাউছিয়া সফি মঞ্জিলে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মৌলভী সাদির আকন্দ এই দিনে টঙ্গী অলিম্পিয়া টেক্সটাইল মিল সড়কে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিহত হন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।আব্দুল লতিফ ফকিরতেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল হান্নানের বাবা আব্দুল লতিফ ফকির (৮০) গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রাবাস জামে মসজিদে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা এবং জামালপুরের সরিষাবাড়ীর চর চুনিয়াপটল গ্রামের বাড়িতে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।আমিনুল হক খোন্দকারফেনীর সোনাগাজী উপজেলার তুলাতলী গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমিনুল হক খোন্দকার (৬৫) গত বৃহস্পতিবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে যান। গতকাল শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।