শোক
তবিবর রহমান যশোর-১ (শার্শা) আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা তবিবর রহমান সরদার (৮১) গতকাল শনিবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ও শার্শা উপজেলার নাভারনে তাঁর প্রতিষ্ঠিত বেগম ফজিলাতুন্নেছা কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে কলেজ প্রাঙ্গণে মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। যশোর অফিস।সোহরাব উদ্দিন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার জাতীয় পার্টির (জেপি) ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহরাব উদ্দিন মিয়া (৬৫) গতকাল শনিবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পিরোজপুর প্রতিনিধি।হারিস মোহাম্মদসিলেটের সাংবাদিক হারিস মোহাম্মদ (৫৩) গতকাল শনিবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। সিলেট প্রতিনিধি।