শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামিদুল ইসলামসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম (৬০) গতকাল সোমবার সকালে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। আফসারউদ্দীন আহমেদফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসারউদ্দীন আহমেদ (৬৫) গতকাল সোমবার বিকেলে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর তাঁর মরদেহ উপজেলার ময়না গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা। ফরিদপুর অফিস।