শোক
সৈয়দ আবু হায়দার লুত্ফুল করিমঢাকার ইপিজেডের সাবেক মহাব্য-বস্থাপক সৈয়দ আবু হায়দার লুত্ফুল করিম গত সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে ওই দিন বাদ এশা ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ৯ এপ্রিল শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাসভবনে (ওয়াহেদ গার্ডেন, ফ্ল্যাট-ডি-৩, বাড়ি-৬৫, সড়ক-৮/এ, ধানমন্ডি) কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। মোজাম্মেল হক ফরিদ মুন্সীবিমানবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মোজাম্মেল হক ফরিদ মুন্সী (৭৬) গত সোমবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি