শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওশীন নাহার চৌধুরীম্যাপললিফ ইন্টার-ন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নওশীন নাহার চৌধুরী (১১) গতকাল বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অগ্ন্যাশয় প্রদাহজনিত রোগে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি...রাজিউন)। নওশীন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক হেদায়েত উল্লাহ চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সেলিনা হক চৌধুরীর একমাত্র মেয়ে। তার মৃত্যুতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।জাহিদুল ইসলাম ফারুকনীলফামারী জেলার ডিমলা উপজেলা বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম ফারুক (৫০) গতকাল বুধবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ সকাল ১০টায় সুন্দরখাতা হাইস্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নীলফামারী প্রতিনিধি