শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পতরু চাকমাপার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের শাশুড়ি কল্পতরু চাকমা (৭২) গতকাল শুক্রবার দুপুরে পরলোকগমন করেছেন। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ শনিবার দুপুর ১২টার পর তাঁর মরদেহ আসমবস্তী শ্মশানে দাহ করা হবে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি। মুক্তিযোদ্ধা জব্বারফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার আতাদী মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা আবদুল জব্বার মাতুব্বর (৬৫) গতকাল শুক্রবার ভোরে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস। বোজেন্দ্র লালবাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক বোজেন্দ্র লাল চৌধুরী (৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সকালে ঢাকার গোপীবাগের নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। পটুয়াখালী অফিস। জাহের আলীব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহের আলী সরদার (৭০) গত বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সরাইল প্রতিনিধি। রওশন আরাযুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল বাকীর মা রওশন আরা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার ভোরে ঢাকার রামপুরার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গোপালগঞ্জ প্রতিনিধি।গোলাম রব্বানীবগুড়ার সান্তাহারের সাবেক পোস্টমাস্টার গোলাম রব্বানী (৬২) গত বৃহস্পতিবার দমদমার নিজ বাড়ি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।