শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লনি মিয়া বেপারীহাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. লনি মিয়া বেপারী (৭০) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বিকেল তিনটায় হাইমচর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে গণ্ডামারা এলাকায় তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আলম পলাশ, চাঁদপুর