শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মইনুল ইসলামপ্রবীণ চিকিৎসক ও ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম রাজখান (৬২) গত শুক্রবার সিলেটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ভাই, দুই বোনসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শুক্রবার বাদ আসর জানাজা শেষে তাঁকে হজরত শাহজালাল (র.)-এর দরগাসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। সিলেট অফিস।আকবর আলীবগুড়ার শেরপুরের সীমাবাড়ীতে মুক্তিযোদ্ধা আকবর আলী (৫৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার দুপুর একটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় সীমাবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সীমাবাড়ী গোরস্থানে দাফন করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।