শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া সুলতানা

শিক্ষাবিদ রোকেয়া সুলতানা (৮০) গত ২৬ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোকেয়ার রুহের মাগফিরাত কামনায় কাল শুক্রবার বাদ আসর তাঁর রাজধানীর বাসভবনে (বাড়ি-৩৭, রোড-১২/এ, ধানমন্ডি) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মেহেদী হাসান

গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমি-টেডের অ্যাকাউন্ট এক্সিকিউটিভ মেহেদী হাসান (২৮) গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মেহেদীর মৃত্যুতে তাঁর পরিবার ও সহকর্মীরা শোকাহত। বিজ্ঞপ্তি।