শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক নাসির চৌধুরীঅধ্যাপক আবু তৈয়ব মোহাম্মদ নাসির চৌধুরী ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল আটটায় ঢাকার গুলশানে তাঁর মেয়ের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই মেয়ে, জামাই ও চার নাতি-নাতনি রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ মাগরিব গুলশানে বড় মেয়ের বাসায় তাঁর জন্য দোয়া অনুষ্ঠিত হবে। তিনি অধ্যাপক কবীর চৌধুরী, শহীদ মুনীর চৌধুরী ও নাদেরা বেগমের ছোট ভাই। বিজ্ঞপ্তি।মো. ওসমান গনিসাবেক উপসচিব মো. ওসমান গনি (৬৭) গত সোমবার সকাল সাড়ে নয়টায় ধানমন্ডির ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ওই দিন ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ আসর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির বাসায় (বাড়ি ৬৫, রোড ১২এ, ফ্ল্যাট এ-২) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সুমাইয়া আজম পারমিতা ঢাকার আদাবরের মর্নিং বেল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী সুমাইয়া আজম পারমিতা (৯) গতকাল মঙ্গলবার বিকেলে ভারতের চেন্নাইয়ের ভেলোরের সিএমসি হাসপাতালে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি...রাজিউন)। সাইফুল আজম ও তাবাস্সুম হক দম্পতির একমাত্র মেয়ে সুমাইয়া। সুমাইয়ার প্লাস্টিক অ্যানিমিয়া রোগ ধরা পরে প্রায় এক বছর আগে। উন্নত চিকিৎসার জন্য ২ এপ্রিল তাকে ভারতে ভেলোরের সিএমসি হাসপাতালে নেওয়া হয়। সুমাইয়া নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববির ভাগ্নি। নীলফামারী প্রতিনিধি।