শোক
আম্বিয়া খাতুনফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান ও মোবাইল ফোন ব্যবসায়ী মুহাম্মদ কামাল হোসেনের মা মোসাম্মত্ আম্বিয়া খাতুন (৮৫) গত মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৪২ মিনিটে হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। গত বুধবার তাঁর নিজ প্রতিষ্ঠিত হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। আজ শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। মোহাম্মদ আলী মিয়াটাঙ্গাইলের বিশিষ্ট রাজনীতিক ও আইনজীবী জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী মিয়া (৮৪) গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে তাঁর টাঙ্গাইল শহরের আকুর-টাকুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। টাঙ্গাইল প্রতিনিধি।নাসরিন রশীদ করিম চৌধুরীদিয়া হাউস অব ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন রশীদ করিম চৌধুরী গত বুধবার লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। আগামীকাল শনিবার কুমিল্লায় নানা-নানির কবরের পাশে তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।