শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলা রানী ধরপ্রথম আলোর গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি সুুপ্রিয় ধরের মা কমলা রানী ধর (৮২) গতকাল শুক্রবার সকালে ঢাকায় ধানমন্ডির বাসভবনে মারা গেছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি আজাদী ফৌজের মহিলা ব্রিগেডের গৌরীপুর শাখার কমান্ডার ছিলেন। ছোট ছেলে দেশের বাইরে থাকায় তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ময়মনসিংহ অফিস।ফজের আলীনওগাঁর রানীনগর উপজেলার পরাইল গ্রামের মুক্তিযোদ্ধা ফজের আলী (৬০) গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বাদ জুমা জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।