শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলামপররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম (৬২) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার ভোর পাঁচটায় চাঁপাইনবাবগঞ্জের দাউদপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় জানাজা শেষে শহরের খালঘাট গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জখলিলুর রহমাননীলফামারীর জলঢাকা উপজেলার বালাড়গ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গি গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান (৯২) বার্ধক্যজনিত কারণে গতকাল রোববার ভোররাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। নীলফামারী প্রতিনিধি