শোক
হরেন্দ্রনাথ দাসগুপ্তফরিদপুর শহরের থানা রোড এলাকার ‘অনাথবন্ধু আয়ুর্বেদ ভবন’-এর স্বত্বাধিকারী কবিরাজ হরেন্দ্রনাথ দাসগুপ্ত (৫৬) গত সোমবার বিকেল পাঁচটার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গত সোমবার রাতে ফরিদপুর শহরের অম্বিকাপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ফরিদপুর অফিস।মাজেদা খাতুনবগুড়ার সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম মোরশেদ খানের মা মাজেদা খাতুন (৮৫) গত সোমবার সন্ধ্যা সাতটায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিল। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শহরের ইয়ার্ড কলোনির টালি মসজিদ চত্বরে জানাজা শেষে রেলওয়ে কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।