শোক
সালাউদ্দিন হাওলাদারবরিশালের গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সালাউদ্দিন হাওলাদার (৬০) গতকাল শুক্রবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বিকেলে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।কহিনূর সারোয়ারবগুড়া-৫ আসনের সাবেক সাংসদ গোলাম সারোয়ারের স্ত্রী কহিনূর সারোয়ার (৭৫) গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর তাঁর মরদেহ উপজেলার কালেরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মোছা. রাবেয়া খাতুননান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের রাবেয়া খাতুন (৮৫) গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার তাঁকে নারায়ণপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নান্দাইল প্রতিনিধি।