শোক
মুজিবুর রহমান তালুকদারমুক্তিযোদ্ধা ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান তালুকদার (৭৪) গতকাল শনিবার বিকেলে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।মুজিবুর রহমান তালুকদার ১৯৭১ সালে বরিশালের বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এ ছাড়া স্বায়ত্তশাসন আন্দোলন, এরশাদবিরোধী আন্দোলনসহ বেশ কয়েকটি আন্দোলনে মুজিবুর রহমান অংশ নেন। তিনি একাধিকবার কারাবরণও করেন।সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রোববার সকাল নয়টায় তাঁর মরদেহ নগরের অশ্বিনীকুমার হল চত্বরে রাখা হবে। সকাল ১০টায় সেখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় মরদেহ নিয়ে যাওয়া হবে জেলা আইনজীবী সমিতির চত্বরে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বরিশাল মুসলিম কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। বরিশাল অফিসআমজাদ হোসেন খানফরিদপুর শহরের ২ নম্বর হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা আমজাদ হোসেন খান (৮৮) গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব আক্তার হোসেন খান মরহুমের ছেলে। ফরিদপুর অফিস