শোক
রুমানা জাহাঙ্গীরস্ট্যামফোর্ড বিশ্ব-বিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপিকা রুমানা জাহাঙ্গীর (৩৫) গত শুক্রবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। আজ ২৬ এপ্রিল বাদ মাগরিব রাজধানীর শ্যামলীতে ৭/৭ রিং রোডে তাঁর বাবার বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। মারিয়া খাতুনপ্রথম আলো কাপ্তাই বন্ধুসভার উপদেষ্টা ও কাপ্তাই মানবাধিকার কমিশনের প্রচার সম্পাদক আহমদ নবীর মা মাবিয়া খাতুন (৭৫) ২৩ এপ্রিল রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কাপ্তাই উপজেলার চিত্মরম ইউনিয়নে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে কাপ্তাই বন্ধুসভার সদস্য ও মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী শোক প্রকাশ করেন। আজ ২৬ এপ্রিল চিত্মরমে মরহুমার বাড়িতে দোয়া ও চেহলাম অনুষ্ঠিত হবে। এতে সবাইকে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।কবির আহামদ সিদ্দিকীদৈনিক ইত্তেফাক-এর পটিয়া উপজেলা প্রতিনিধি, পটিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সিদ্দিকীর বাবা ডা. কবির আহামদ সিদ্দিকী (৯৪) বার্ধক্যজনিত কারণে গত ২৪ এপ্রিল বিকেল চারটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।