শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. নজরুল ইসলামচাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মো. নজরুল ইসলামকে (৫৮) মুমূর্ষু অবস্থায় ঢাকা নেওয়ার পথে গতকাল সোমবার সকাল আটটায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বিকেলে নিজ বিদ্যালয় মেহার উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা এবং সন্ধ্যায় উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিসৈয়দ আইনুল হোসাইনহবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজাপুর গ্রামে পীরে কামেল সৈয়দ আইনুল হোসাইন গত রোববার রাত ১১টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন ছেলে ও স্ত্রী রেখে গেছেন। গতকাল সোমবার বেলা দুইটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিমো. ইউনুছ মিয়াব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া (৬০) গতকাল সোমবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর মেহারী মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি