শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম সারাদৈনিক আমার দেশ-এর ফিচার সম্পাদক কবি হাসান হাফিজের মা বেগম সারা (৮২) গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁকে গত শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এলাহিনগর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম দরবেশ আলী মরহুমার স্বামী। বিজ্ঞপ্তি।