শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজাফ্ফর আলী তালুকদারটাঙ্গাইলের কালি-হাতী উপজেলার নারান্দিয়া ইউ-নিয়নের নগরবাড়ী গ্রামের সমাজসেবী মোজাফ্ফর আলী তালুকদার (১০২) গতকাল মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর ছোট ছেলে রফিকুল ইসলাম যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টার। শুক্রবার তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। কাজী মোহাম্মদ ইদ্রিসচট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোহাম্মদ ইদ্রিস (৭৮) গতকাল মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।বেগম সামছুন্নাহার প্রধানবেগম সামছুন্নাহার প্রধান (৮৫) গতকাল মঙ্গলবার সকালে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান মরহুমার ছেলে। পঞ্চগড় প্রতিনিধি।