শোক
রওশন আরা ইউসিসের সাবেক তথ্যপ্রধান নূরুল ইসলামের স্ত্রী রওশন আরা বেগম (৬৯) গত বুধবার স্থানীয় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর তাঁর কুলখানি বনানীর নিজ বাসভবনে (বাড়ী-৫৬, সড়ক-৭ এ, ব্লক-এইচ) অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।এ কে এম সামছুল হকফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জাতীয় বার্তার সম্পাদক, মুক্তিযোদ্ধা এ কে এম সামছুল হক (৬৫) গত বুধবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি .... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী প্রেসক্লাব চত্বরে রাখা হয়। পরে ফেনীর মিজান ময়দান ও দাগনভূঞা উপজেলার কৈখালী গ্রামে দুই দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যদায় তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ফেনী প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।