শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শমসের আলী চৌধুরী নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা শমসের আলী চৌধুরী (৮১) গত বৃহস্পতিবার রাতে কয়ানিজপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা উপজেলা সদরের কয়ানিজপাড়া ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা এবং বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তিনি প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগের কর্মী রুবাইয়ার নানা। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।ফজলুল করিমচাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম (৬৫) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ। মকবুল হোসেনরংপুরের পীরগাছা উপজেলার উচাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মকবুল হোসেন (৭০) গত বুধবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার উচাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি যায়যায় দিন-এর পীরগাছা প্রতিনিধি আমিনুল ইসলামের বাবা। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।