শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সেকান্দার আলীপিটিআইয়ের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সেকান্দার আলী (৯০) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। কবি ফজল-এ-খোদা তাঁর বড় জামাতা। বিজ্ঞপ্তি।কোহেতুর আলমতেজগাঁও কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও কলা অনুষদের ডিন অধ্যাপক শেখ কোহেতুর আলম (৫৮) গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তেজগাঁও কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।জুলমত আলীমুক্তিযোদ্ধা, সিরাজগঞ্জ শহরের সর্দারপাড়ার দিয়ার ধানগড়া মহল্লার বাসিন্দা জুলমত আলী (৬০) গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। তাঁকে গতকাল বিকেলে জানাজা শেষে শহরের মালসাপাড়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।চন্দ্রিকানাথ ঠাকুরমুক্তিযোদ্ধা চন্দ্রিকানাথ ঠাকুর (৬৫) গত শনিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুরে পুরোনো মুক্তিযোদ্ধা সংসদ জেলা কার্যালয়ে একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার বিকেলে পুরোনো মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে চাঁপাইনবাবগঞ্জ শ্মশানঘাটে তাঁকে দাহ করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।